1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০ অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা খুলনার বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

 

আবুল হাসানঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ ছয়টি উপজেলা থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়। সভা সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক এইচএম হুমায়ুন কবির।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park