1. admin@dainikdigantor.com : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ২৫০ অর্থ আত্মসাত ও সহযোগিতা” কেসিসি’র লাইসেন্স শাখার ৬ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা খুলনার বটিয়াঘাটায় এবার ওহিদুল ইসলাম বাদল নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দৌলত মঞ্জিল পরিবারের উদ্যোগে কবি আব্দুল হাই বিপুলকে সংবর্ধনা প্রতিবাদী কবিতায় বিপ্লবের স্বর, সাহসী শব্দযোদ্ধার প্রতিচ্ছবি কবি আজাদুল হক আজাদ এর শুভ জন্মদিন আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে খুলনায় স্বামী-স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপি ও জোটের প্রার্থী হিসেবে এলিজা জামানের নাম ঘোষণা খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

উপনির্বাচনে বিএনপির এলিজা জামান একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

 

দিগন্তর ডেস্ক।। রাজধানী মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রকাণ্ডে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনের (সংরক্ষিত) উপনির্বাচনে বিএনপির এলিজা জামান মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ হয়েছেন। ফলে একক প্রার্থী হওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেতে যাচ্ছেন তিনি। মঙ্গলবার (২৭ অক্টোবর) বাছাই শেষে নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচবি ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।গত সোমবার এলিজা জামান তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক।রিটার্নিং কর্মকর্তা বলেন, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার শেষ দিন একটি মনোনয়নপত্রই পেয়েছি। এলিজা একক প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।তপশিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১ নভেম্বর। এ সময় শেষে তাকে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করবে ইসি। গত ১ অক্টোবর ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য হয়। তিনি বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park