1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা 

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

বরগুনা প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলার করুনা হাসানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মো. আরিফুর রহমান ফেরদৌসের বিরুদ্ধে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পল্লী চিকিৎসক এবং শিক্ষকতায় চাকরিরত পেশায় যুক্ত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় অভিভাবক ও মাদ্রাসা সংশ্লিষ্টদের অভিযোগ,পল্লী চিকিৎসক পেশায় ব্যস্ত থাকায় তিনি নিয়মিত ক্লাসে উপস্থিত থাকেন না! এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। সরকারের নিয়ম অনুযায়ী একজন শিক্ষক শিক্ষকতার পাশাপাশি অন্য কোন পেশায় নিজেকে নিযুক্ত করতে পারবেন না। সরকারি নিষেধাকে তওয়াক্কা করে নিজ ক্ষমতায় চেম্বার খুলে রোগী দেখেন মোঃ আরিফুর রহমান ফেরদৌস। একজন শিক্ষক যদি প্রতিদিন প্রতিনিয়ত প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকেন তাহলে শিক্ষা ব্যবস্থার মান কি করে উন্নয়ন করা সম্ভব। করুণা হাসানিয়া আলিম মাদ্রাসায় ২০২৫ সালে দাখিল পরীক্ষা একজনও পাস করতে পারেননি। ২০২৬ সালে দাখিল পরীক্ষার মাত্র দুইজন পাস করেছেন। শিক্ষকরা যদি প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র-ছাত্রীদের পরীক্ষার রেজাল্ট খারাপ হবে এটাই স্বাভাবিক। একাধিক শিক্ষার্থী দাবি করেছেন আরিফুর রহমান ফেরদৌস নিয়মিত মাদ্রাসায় অনুপস্থিত থাকেন। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিহাদ হাসান বলেন, শিক্ষকতার পাশাপাশি অন্য কোন পেশায় কাজ করার কোন সুযোগ নেই।এ নিয়মিত মাদ্রাসায় অনুপস্থিত থাকে বিষয়টা আমি আপনাদের মাধ্যমে জেনেছি।এ বিষয়ে আমি করুনা হাসানিয়া আলিম মাদ্রাসার সভাপতি মহোদয়ের সাথে কথা বলেছি বিষয়টি তাকে জানিয়েছি। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে করুনা হাসানিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আরিফুর রহমান ফেরদৌস কোন কথা বলতে রাজি নন। এ বিষয়ে করুণা হাসানিয়া আলিম মাদ্রাসার সভাপতি ও বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ,সাদ্দাম হোসেন বলেন,শিক্ষকতার পাশাপাশি মাদ্রাসায় ফাঁকি দিয়ে অন্য পেশায় কাজ করার কোন সুযোগ নেই। তিনি যদি এরকম করে থাকেন তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসীর দাবি যাতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান ভালো করা হয়। শিক্ষকরা যাতে নিয়মিত মাদ্রাসায় আসেন এবং ঠিকমতো ক্লাস নেন। আমরা কোন ফাঁকিবাজ শিক্ষক চাই না। এই ফাঁকিবাজ শিক্ষককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park