আবুল হাসানঃ বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরগুনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ৭ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন করা হয়। সকাল সাড়ে ১১ টায় দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বরগুনা জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি এ জেড এম সালেহ ফারুক, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েলসহ ছয়টি উপজেলা থেকে আগত বিএনপি ও তার অঙ্গ সহযোগী সাংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিজান টাওয়ারের সামনে এসে শেষ হয়। সভা সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের দপ্তর সম্পাদক এইচএম হুমায়ুন কবির।