1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনায় মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে খান রবিউল ইসলাম রবিকে সম্মাননা প্রদান অভয়নগরে ভৈরব নদ নাব্যতা হারিয়ে ঝুঁকির মুখে নওয়াপাড়ার ব্যবসা ‎বরগুনায় ভুয়া ডাক্তার বিধানকে নিয়ন্ত্রণে ব্যর্থ-প্রশাসন

বরগুনায় মাদ্রাসায় নিয়োগে অনিয়মের অভিযোগ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

 

বরগুনা প্রতিনিধিঃ বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের দক্ষিন খেজুরতলা বাহরুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণী কর্মচারী অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গিয়েছে। নিয়োগ পরীক্ষাটি গত ১২ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি তারিখ রোজ শনিবার বেলা তিনটার দিকে অনুষ্ঠিত হয়েছে। নিয়োগে একজন ডিজি প্রতিনিধি উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত সুপার উপস্থিত থাকলেও তিন জন শিক্ষক প্রতিনিধির দুইজন অনুস্থিত ছিল। বাকি দুই জন শিক্ষক প্রতিনিধিরা নিয়োগ সম্পর্কে কোন কিছুই জানেন না। প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক যারা আছেন তারা কেউই জানেন না এই নিয়োগ সম্পর্কে। নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মাহবুবুর রহমান কোন কথাই বলতে রাজি নয় এবং নিয়োগ সংশ্লিষ্ট কোন তথ্য দিতে রাজি নন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলার পরেও তিনি কোন তথ্য দেননি। তবে তিনি বলেছেন মাদ্রাসার সভাপতির নির্দেশই তিনি সবকিছু করেছেন। অফিস সহায়ক পদে নিয়োগ পাওয়া সদস্য ভারপ্রাপ্ত সুপারের বাড়ির পাশের লোক। অএ প্রতিষ্ঠানের সহকারী মৌলভী মোঃ আলতাফ হোসেন বলেন, অফিস সহায়ক পদে একজন নিয়োগ হয়েছে বিষয়টা আমি জানিনা। আমি নিয়োগ বোর্ডের শিক্ষক প্রতিনিধি ছিলাম।কিন্তু আমাকে কোন কিছুই জানানো হয়নি। এবং আমি নিয়োগ পরীক্ষায় ছিলাম না। কি ভাবে কি প্রক্রিয়ায় নিয়োগ দিয়েছেন সেটা সহ সুপার ভালো করে জানেন। মাদ্রাসার অন্যান্য শিক্ষকরা বলে,নিয়োগ বিষয় আমরা কিছুই জানিনা। নিয়োগের দুইদিন পরে আমরা জানতে পারি আমাদের প্রতিষ্ঠানে একজন অফিস সহায়ক নিয়োগ হয়েছে।১০ থেকে ১২ দিন আগে নিয়োগ হয়েছে কিন্তু এখনো তিনি প্রতিষ্ঠানে যোগদান করেননি। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিহাদ হাসান বলেন, দক্ষিণ খেজুরতলা বাহারুল উলুম বালিকা দাখিল মাদ্রাসায় অফিস সহায়ক পদে একটি নিয়োগ হয়েছে। নিয়োগ পরীক্ষায় ডিজি প্রতিনিধি ছিল আমিও উপস্থিত ছিলাম। আমরা পরীক্ষা নিয়েছি রেজাল্ট দিয়ে চলে এসেছি। নিয়োগ সংশ্লিষ্ট বিষয়ে কোন অনিয়ম দুর্নীতি সম্পর্কে আমরা কিছুই জানিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park