1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বরগুনায় কয়লা উৎপাদন কেন্দ্রে লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

 

আবুল হাসানঃ বরগুনায় বিষখালী নদীর তীরে গড়ে ওঠা অবৈধ কয়লার কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর ১ টার দিকে বরগুনা সদর উপজেলার ১০নং নলটোনা ইউনিয়নের আজগরকাঠি গ্রামে অবৈধ কয়লার চুল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।বরগুনা জেলা কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) ও বরগুনা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেট এর যৌথ অভিযানে অবৈধভাবে পরিচালিত বায়ু দূষণকারী কাঠ কয়লার কারখানায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইন ২০২২ এর ৮ নং ধারা লঙ্ঘনের দায়ে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য এবং অবৈধ কাট কয়লা উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।অবৈধ কয়লার চুল্লিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহমুদুল হাসান। এ সময় বরগুনা সদর থানা পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।বরগুনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হায়াত মাহমুদ রকিব বলেন, বায়ু দূষণকারী কাঠ কয়লা উৎপাদন কার্যক্রম পরিচালনাকারী এবং পরিবেশ দূষণকারী সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park