1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা পুলিশকে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে জিম্মি, ৭ দিন নির্যাতনের পর নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার দু’দিনের টানা বৃষ্টিতে কর্মহীন শ্রমজীবীরা, ফসলের খেত নিয়ে দুশ্চিন্তায় কৃষক সন্ধ্যার মধ্যে খুলনাসহ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

মানিকগঞ্জ প্রতিনিধি।। বাংলাদেশ সাংবাদিক সমিতি (বাসাস) মানিকগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে আগামী তিন বছরের জন্য দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি ও এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এসময় বিনা প্রতিদন্দিতায় নির্বাচিত হয়েছেন ১০ জন। সাধারণ সম্পাদক ও কার্যকরী সদস্য পদে নির্বাচন করেছেন ৬ জন, নির্বাচিত হয়েছেন ১ জন সাধারণ সম্পাদক, ৩ জন কার্যকরী সদস্য।শনিবার (২১ নভেম্বর ) দুপুরে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে ভোট গ্রহণ চলে বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত। ফলাফল ঘোষণা করা হয় বিকেল সাড়ে ৫ টার সময়।ভোটের ফলাফল থেকে জানা যায়, দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার মতিউর রহমান সভাপতি, একাত্তর টেলিভিশনের জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মিহির এবং এসএম সাইফুল্লাহ সহ-সভাপতি, এবং এটিএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুজন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।যুগ্ন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বাংলা নিউজের জেলা প্রতিনিধি সাজিদুর রহমান রাসেল। সহ-সম্পাদক পদে দৈনিক সংবাদ এর প্রতিনিধি রামপ্রসাদ সরকার দিপু ও চ্যানেল নাইন এর জেলা প্রতিনিধি আরফিন আহমেদ আপেল নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আগামীর সময় পত্রিকার জেলা প্রতিনিধি সোহেল হোসেন। কোষাধ্যক্ষ পদে বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি রানা পারভেজ ও সমাজসেবা সম্পাদক পদে আরটিভির জেলা প্রতিনিধি আফ্রিদি আহাম্মেদ।কার্যকরী সদস্য পদে গাজী টেলিভিশন ও দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি রিপন আনসারী, দৈনিক সমকালের সাটুরিয়া উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার জেলা প্রতিনিধি আবুল বাসার আব্বাসী নির্বাচিত হয়েছেন। আগামী ২০২৬-২০২৯ সেশনের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি গাজী ওয়াজেদ আলম লাভলু প্রধান নির্বাচন কমিশনার, তারুণ্যের কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক খন্দকার সুজন হোসেন এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি জাহিদুল হক চন্দন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।ত্রি-বার্ষিক সাধারণ সভা উদ্ভোদন করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম ছারোয়ার ছানু।ত্রিবার্ষিক সাধারণ সভায় মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহানুর ইসলামের সঞ্চালনায় এবং সভাপতি মানবেন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব, কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক খোরশিদুল আলম মজিব।বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখার নব নির্বাচিত সভাপতি মতিউর রহমান বলেন, আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতির কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে চাই। সাংবাদিকদের লেখনীর মাধ্যমে মানিকগঞ্জের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, দুর্ভোগ ও ভোগান্তির পাশাপাশি জেলার উন্নয়ন, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরা হবে। একই সঙ্গে সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসংগতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আমরা কাজ করব। সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও স্বার্থ রক্ষার পাশাপাশি মানিকগঞ্জের সার্বিক উন্নয়নেও সংগঠনটি ভূমিকা রাখবে।নবনির্বাচিত সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সুজন বলেন, নতুন নেতৃবৃন্দ ও সদস্যদের নিয়ে বাংলাদেশ সাংবাদিক সমিতি মানিকগঞ্জ জেলা শাখা কে একটি মডেল সমিতি হিসেবে গঠন করতে চাই। পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সামাজিক ও মানবিক কাজে সমাজে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park