1. admin@dainikdigantor.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, সিএনজি জব্দ আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১৭ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া, উদ্যোগ শুরু চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক দুদকের নতুন মহাপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম খুলনার রূপসায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা খুলনায় নয় দিনব্যাপী বিভাগীয় বইমেলার উদ্বোধন”জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বইমেলার বিকল্প নেই: বিভাগীয় কমিশনার মহাকাল-দত্তপাড়া খেয়া ঘাটের জরাজীর্ণ যাত্রী ছাউনি: ভোগান্তির সীমায় সাধারণ মানুষ লগি-বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ বিসিআইসি চেয়ারম্যানের পদ থেকে সচিব পদে পদোন্নতি: মো. বাবুল মিঞাকে লায়ন শেখ মোস্তাফিজুর রহমানের ফুলেল শুভেচ্ছা

চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

দিগন্তর প্রতিবেদক।। দায়িত্ব পালনে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সরকার। এর মধ্যে ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং অপর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।প্রজ্ঞাপনগুলো রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। সরকারি আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্তগুলো অবিলম্বে কার্যকর হবে।বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপপুলিশ কমিশনার মো. নাজমুল ইসলাম, পুলিশ সুপার সারোয়ার কবির সোহাগ, সাবেক সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার এ এম শামীম এবং সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ওসমানুর রহমান।দায়িত্বে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অমান্য, অসদাচরণ ও পলায়নের অভিযোগের ভিত্তিতে বিভাগীয় তদন্ত এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া শেষে তাদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে প্রজ্ঞাপনে।অন্যদিকে, সহকারী পুলিশ সুপার ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধেও অসদাচরণ ও পলায়নের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park