1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা পুলিশকে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে জিম্মি, ৭ দিন নির্যাতনের পর নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার দু’দিনের টানা বৃষ্টিতে কর্মহীন শ্রমজীবীরা, ফসলের খেত নিয়ে দুশ্চিন্তায় কৃষক সন্ধ্যার মধ্যে খুলনাসহ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন: মীর শাহে আলম

খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

ডুমুরিয়া খুলনা প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে খুলনার ডুমুরিয়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে শেখ মাহতাব হোসেন নির্বাচিত হয়েছেন। নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও ঐক্য আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ডুমুরিয়া প্রেসক্লাব প্রাঙ্গণে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে। পুরো নির্বাচন প্রক্রিয়া সুশৃঙ্খল, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।নির্বাচনে সহ-সভাপতি পদে সাব্বির খান ডালিম, অর্থ সম্পাদক পদে এস রফিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খান মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে দিপ্তীমান বাপ্পী, দপ্তর সম্পাদক পদে মোঃ আক্তারুজ্জামান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আব্দুর রশিদ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন মোঃ আজহারুল ইসলাম, মমিনুল ইসলাম মনির ও মোঃ আরিফুজ্জামান নয়ন।নির্বাচন পরিচালনা কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এম এ এরশাদ, মোঃ আনোয়ার হোসেন আকুন্জি ও এনামুল বাসার টিটো।নির্বাচন কেন্দ্র পরিদর্শন এবং ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম, ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খুলনা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা বাবলু, জেলা বিএনপির সদস্য সরদার আব্দুল মালেক এবং উপজেলা বিএনপির নেতা শেখ ফরহাদ হোসেন ও শেখ শাহিনুর রহমান।ফলাফল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনার এম এ এরশাদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খল, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।।ভোটার ও প্রার্থীদের সহযোগিতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন শেষ করা সম্ভব হয়েছে। নবনির্বাচিত কমিটি ডুমুরিয়া প্রেসক্লাবের ঐতিহ্য রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।নির্বাচন চলাকালে পরিদর্শনে এসে খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ বলেন, গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডুমুরিয়া প্রেসক্লাবের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। সাংবাদিক সমাজ সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনস্বার্থে কাজ করবে—নবনির্বাচিত কমিটির কাছে এমন প্রত্যাশা রয়েছে।নির্বাচনে বিজয়ী হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সভাপতি কাজী আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন সকল ভোটার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, ডুমুরিয়া প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখতে নবনির্বাচিত কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটির নেতৃত্বে ডুমুরিয়া প্রেসক্লাব আরও গতিশীল, শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তুলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park