1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা পুলিশকে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী মালয়েশিয়া নেওয়ার প্রলোভনে সাগরে জিম্মি, ৭ দিন নির্যাতনের পর নারী-শিশুসহ ২৮ জন উদ্ধার দু’দিনের টানা বৃষ্টিতে কর্মহীন শ্রমজীবীরা, ফসলের খেত নিয়ে দুশ্চিন্তায় কৃষক

ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

নেত্রকোনা থেকে শাকিব খান।। ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. নজরুল ইসলাম। বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, অধিকার ও স্বার্থ রক্ষা এবং সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে নতুন নেতৃত্বের যাত্রা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সম্মেলন কক্ষে সংগঠনটির বিশেষ সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।নির্বাচকমণ্ডলীর আহ্বায়ক আইনজীবী রফিকুল ইসলাম আধার আনুষ্ঠানিক ভাবে তাঁদের নাম ঘোষণা করেন। সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম দৈনিক আমার দেশ ও বাংলা ভিশন টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিনিধি। তিনি নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।অন্যদিকে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম দৈনিক আমাদের সময়-এর নিজস্ব প্রতিবেদক।সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম। সভায় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ঐতিহাসিক বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলা—ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে প্রেসক্লাবের কার্যক্রম ফেডারেল কাঠামোয় পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে এই কাঠামোর আওতায় এনে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা, সৌহার্দ্য ও পেশাগত সংহতি আরও শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।ছয় জেলার ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে ‘একই বৃন্তে ছয়টি ফুল’ ধারণাকে সামনে রাখা হয়েছে। পাশাপাশি ছয় জেলার নামের আদ্যক্ষর সমন্বয়ে ‘টানে কিশে মজা’ স্লোগানটিও সংগঠনের ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্ব পাবে।নবনির্বাচিত সভাপতি মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম বলেন, বৃহত্তর ময়মনসিংহের জেলা ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাবগুলোকে ফেডারেল কাঠামোর আওতায় এনে ছয় জেলার সাংবাদিকদের মধ্যে যোগাযোগ, পেশাগত ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা বাড়ানো তাঁদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম বলেন, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তি ও সময়োপযোগী সাংবাদিকতায় প্রশিক্ষণ এবং আঞ্চলিক সমস্যাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সাংবাদিকতার মানোন্নয়নের পাশাপাশি বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ও সামাজিক ঐক্য জোরদারেও সংগঠনটি কাজ করবে।ঐতিহাসিক বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার সাংবাদিকদের নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব দীর্ঘদিন ধরে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও সুসংগঠিত, কার্যকর ও সাংবাদিকবান্ধব হয়ে উঠবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park