1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারকে কল্যাণ সমিতির সুস্থতা কামনা পুলিশকে পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে হবে : প্রতিমন্ত্রী অমিত ২০২৪ সালে দেশের স্বাধীনতা রক্ষা করেছে জনগণ: প্রধানমন্ত্রী

রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার।।রাজধানীর রামপুরায় একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে বিকট শব্দের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট ফ্ল্যাটে প্রবেশ করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা ভেতরে প্রবেশ করে কিছু আলামত দেখতে পান বলে জানা গেছে। এদিকে, ঘটনার পর ওই ফ্ল্যাটের বাসিন্দা ও পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যান বলে স্থানীয়দের দাবি। ঘটনার রহস্য উদঘাটন ও আলামত উদ্ধারে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর হাতিরঝিল থানাধীন রামপুরার উলন বাজার এলাকার ১২ নম্বর ক্লাব গলির শেষ মাথায় অবস্থিত ৩৯/৪ নম্বর ‘নাহুদা কাম গার্ডেন’ নামের আটতলা ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে বিকট শব্দটি আসে। শব্দে ভবনের বাসিন্দা ও আশপাশের এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।অনেকেই ঘর থেকে বেরিয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান” স্থানীয়দের অভিযোগ, বিকট শব্দের পর সংশ্লিষ্ট ফ্ল্যাটে প্রবেশ করতে চাইলে প্রথমদিকে বাধা দেওয়া হয়। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ করেন তারা। পরে একপর্যায়ে স্থানীয়রা জোরপূর্বক ফ্ল্যাটে প্রবেশ করলে সেখানে কিছু আলামত দেখতে পান বলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য।এ ঘটনায় ওই ভবনের তৃতীয় তলায় বসবাসকারী সুমন (২৬), পিতা মুজিবুর রহমান, মাতা ববি, স্থায়ী ঠিকানা চান্দিনা, কুমিল্লা—এবং পাশের ফ্ল্যাটের এক ভাড়াটিয়া, যিনি সুমনের আত্মীয় বলে স্থানীয়রা জানিয়েছেন, তাদের আচরণ নিয়েও আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বিকট শব্দের পর তারা ‘বোমার শব্দ, বোমার শব্দ’ বলে চিৎকার করতে করতে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে। শব্দের উৎস, ফ্ল্যাটে পাওয়া আলামত এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।তবে বিকট শব্দের প্রকৃত কারণ কিংবা ফ্ল্যাটে পাওয়া আলামতের বিষয়ে পুলিশের এস আই জাহেদ বলেন প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ব্লান্ডার বাষ্ট হয়ে শব্দ তৈরি হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ ঘটনায় নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বিকট শব্দের উৎস কী, ফ্ল্যাটে কী ধরনের আলামত পাওয়া গেছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত—এসব প্রশ্নের উত্তর এখন পুলিশের তদন্তের অপেক্ষায়। তদন্তের অগ্রগতি ও আলামত উদ্ধারের মধ্য দিয়েই ঘটনার প্রকৃত রহস্য সামনে আসবে বলে আশা করছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park