1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

দেওয়ানগঞ্জে বিশ্বনবী রাসুল (সাঃ)এর নামে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ  

  • প্রকাশের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪

 

এস এম দেলোয়ার হোসেন : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাধারণ  শিক্ষার্থী,ধর্মপ্রাণ মুসলমান  ও তৌহিদী জনতার উদ্যোগে বিশ্ব নবী রাসুল (সাঃ)এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দেওয়ানগঞ্জ  মডেল থানার সামনে এসে শেষ হয়।এ সময় পথ সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা জামাত আমির  মাহবুবুর রহমান , ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল, দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মো.আকরাম হোসেনসহ অনেকে।বক্তাগণ, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সাঃ) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং  দোষীদের দ্রুত  গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park