এস এম দেলোয়ার হোসেন : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সাধারণ শিক্ষার্থী,ধর্মপ্রাণ মুসলমান ও তৌহিদী জনতার উদ্যোগে বিশ্ব নবী রাসুল (সাঃ)এর নামে জঘন্য কটুক্তির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২ অক্টোবর) বিকেলে দেওয়ানগঞ্জ কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে দেওয়ানগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে এসে শেষ হয়।এ সময় পথ সভায় বক্তব্য রাখেন, দেওয়ানগঞ্জ উপজেলা জামাত আমির মাহবুবুর রহমান , ডিডিএফ পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আরিফ খান রাসেল, দেওয়ানগঞ্জ বাজার জামে মসজিদের পেশ ইমাম মো.আকরাম হোসেনসহ অনেকে।বক্তাগণ, ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুল (সাঃ) এর নামে জঘন্য কটুক্তি এবং বিজেপির সংসদ নিতেশ নারায়ণ কর্তৃক তাকে সমর্থন করা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।