1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

দিগন্ত রিপোর্ট।।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য সফরসূচি অনুযায়ী তিনি আগামী ২২ অক্টোবর খুলনার দাকোপ উপজেলার নলিয়ান হয়ে বঙ্গোপসাগরের আকরাম পয়েন্ট পরিদর্শন করবেন এবং পরবর্তীতে আগামী ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে শুক্রবার দাকোপের নলিয়ান স্কুল মাঠ পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীসহ স্থানীয় শীর্ষ নেতারা।

দাকোপ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী হেলিকপ্টারযোগে দাকোপের নলিয়ান স্কুল মাঠে অবতরণ করবেন। সেখান থেকে তিনি কোস্টগার্ডের স্পিডবোটে করে বঙ্গোপসাগরের আকরাম পয়েন্টের উদ্দেশ্যে রওনা হবেন। তবে দাকোপে প্রধানমন্ত্রীর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

খুলনা মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খুলনা সফরে আসছেন। অনুষ্ঠান সফলে দলীয়ভাবে সব প্রস্তুতি নেওয়া হবে।

সফর প্রস্তুতি নিয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, নির্বাচনের পর প্রথম খুলনা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী আগামী ২২ অক্টোবর নলিয়ান স্কুল মাঠে নামবেন এবং সেখান থেকে গভীর সমুদ্রে আকরাম পয়েন্ট পরিদর্শনে যাবেন। প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে শুক্রবার মাঠ পরিদর্শন করে হেলিপ্যাড নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী পর্ব এবার খুলনা থেকে শুরু হতে যাচ্ছে। আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি দেশব্যাপী এই ক্রীড়া আসরের উদ্বোধন ঘোষণা করবেন। সফর ও শুভ উদ্বোধন সফল করতে আগামী ২৩ অক্টোবর ক্রীড়া মন্ত্রীর উপস্থিতিতে খুলনার পার্শ্ববর্তী ১০ জেলার নেতৃবৃন্দকে নিয়ে এক সমন্বয় ও প্রস্তুতি সভার পরিকল্পনা রয়েছে।

খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এ্যাড. এসএম শফিকুল আলম মনা বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে আসবেন। ২২ অক্টোবর দাকোপে এবং ৫ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামে আসবেন তিনি। এ জন্য বৃহস্পতিবার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করা হয়েছে। খুলনা বিএনপি’র পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আগামী ২২ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের দাকোপে আগমন উপলক্ষ্যে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয়ে হেলিপ্যাড পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল। এসময় তার সাথে ছিলেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি, বিএনপি নেতা শেখ সাদী, শামীম কবির, আশরাফুল আলম নান্নু, আসাবুর রহমান পাইলট, জিএম রফিকুল হাসান, শাকিল আহমেদ দিলু, কেএম হুমায়ুন কবির, আব্দুল আজিজ সুমন, মিরাজুর রহমান, নাদিমুজ্জামান জনি, সজিব তালুকদার, আব্দুল মান্নান মিস্ত্রী, গাজী শহিদুল ইসলাম, জিএম রাসেল ইসলাম, মাসুম বিল্লাহ, আবু জাফর, খান ইসমাঈল হোসেন, একরামুল সানা, আব্দুস সালাম, খায়রুল ইসলাম খান জনি, আব্দুল মান্নান খান, শেখ মোজাফফর হোসেন, আল-আমিন সানা, গাজী জাহাঙ্গীর আলম, শহিদুল ইসলাম, আইয়ুব কাজী, বারিক গাজী, গোলাম কাদের, বেনী মাধব বিশ্বাস, রফিকুল ইসলাম, গাজী ফয়সাল আলম, আমিনুল ইসলাম বুলবুল, নূর ইসলাম, আবু মুসা, মঈনুর রহমান, বদিয়ার রহমান এবং একরামুল ইসলাম।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park