1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

 

নূর মোহাম্মদ,স্টাফ রিপোর্টার।। টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী শ্যামা বাবুর খালে পার্ক বাজার অংশে নির্মাণাধীন বক্স কালভার্টের সাটারিং এ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করায় ঢালাইয়ের সময় ধসে যায়। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে। এ ঘটনায় টাঙ্গাইল সদর (৫) আসনের সংসদ সদস্য -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নির্দেশে তদন্ত কমিটি গঠিত হয়।পৌর কর্তৃপক্ষ কর্তৃক সহকারী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নাজমুল হাসান ও ঠিকাদারি প্রতিষ্ঠান এফএ ট্রেডার্সকে (শোকজ) কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সেই সাথে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া কার্যসহকারী আব্দুল আওয়ালকে চাকরিচ্যুত করা হয়েছে। ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা বরাদ্দকৃত এই বক্স কালভার্টে বাশঁ ব্যবহারের ঘটনায় জেলা জুড়ে আবারও সমালোচনার ঝড় উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনায় ১৭ অক্টোবর টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শম্ভুরাম পালকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। কমিটির সদস্য সচিব এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহানারা পারভীন ও সদস্য করা হয়েছে জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলামকে। কমিটিকে ৩ কার্য দিবসের মধ্যে তদন্তের প্রতিবেদন দিতে বলা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, ১৩ লাখ ৮৮ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে খালের উপর বক্স কালভার্ট নির্মানের জন্য এফ এ ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেয় টাঙ্গাইল পৌরসভা। নির্মিত কালভার্টের সাটারিং কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করে ঢালাই করার সময় গত বুধবার ধ্বসে যায়। বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেল সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। তাৎক্ষণিক ভাবে এ বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য পৌর প্রশাসককে নির্দেশ দেন। এর পর টাঙ্গাইল পৌরসভা থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। টাঙ্গাইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম বলেন, সমস্যাযুক্ত অংশটি ভেঙে ফেলা হয়েছে। মজবুতভাবে সাটারিং এর কাজ চলছে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে মূল বিষয়টি জানা যাবে। টাঙ্গাইল পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় সংসদ সদস্য প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে, দ্রুত পদক্ষেপ নেয়ার কথা বলেন। এর পর পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাৎক্ষনিকভাবে কাজ বন্ধ করা হয়েছে।নতুন সাটারিং করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে”তদন্ত কমিটির গঠন করে দেয়া হয়েছে”তদন্ত প্রতিবেদনের মাধ্যমে প্রকৃত রহস্য উদঘাটন হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park