1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

পাবনা ও গাজীপুরে র‍্যাবের যৌথ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

 

পাবনা হতে আব্দুল্লাহ আল মোমিন।।র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‍্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর র‍্যাবের যৌথ আভিযানিক দল বিশেষ প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে জিএমপি, গাজীপুর সদর থানাধীন এলাকায় পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫/২৮৪, তারিখঃ ৩১/০৮/২০০৯ খ্রিঃ, ধারাঃ ৩০২/৩০১/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ মুলের বিজ্ঞ আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহীন @ ভাও (২৬), পিতা-মোঃ শাহজাহান @ শাজাই প্রামানিক, সাং-চৌবাড়িয়া ভদ্রপাড়া, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ রাত্রে র‍্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র‍্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর র‍্যাবের যৌথ আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহীন @ ভাও (২৬) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ শাহীন @ ভাও (২৬), পিতা-মোঃ শাহজাহান @ শাজাই প্রামানিক, সাং-চৌবাড়িয়া ভদ্রপাড়া, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা গত ২০০৯ ইং সালে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন চৌবাড়িয়া ভদ্রপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক নামের একজন কিশোরকে হত্যা করে। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park