পাবনা হতে আব্দুল্লাহ আল মোমিন।।র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর র্যাবের যৌথ আভিযানিক দল বিশেষ প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে জিএমপি, গাজীপুর সদর থানাধীন এলাকায় পাবনা জেলার ভাঙ্গুড়া থানার মামলা নং-০৫/২৮৪, তারিখঃ ৩১/০৮/২০০৯ খ্রিঃ, ধারাঃ ৩০২/৩০১/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০ মুলের বিজ্ঞ আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ শাহীন @ ভাও (২৬), পিতা-মোঃ শাহজাহান @ শাজাই প্রামানিক, সাং-চৌবাড়িয়া ভদ্রপাড়া, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ রাত্রে র্যাব-১২, সিপিসি-২, পাবনা এবং র্যাব-১, সিপিএসসি, পোড়াবাড়ী, গাজীপুর র্যাবের যৌথ আভিযানিক দল জিএমপি, গাজীপুর সদর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহীন @ ভাও (২৬) কে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী মোঃ শাহীন @ ভাও (২৬), পিতা-মোঃ শাহজাহান @ শাজাই প্রামানিক, সাং-চৌবাড়িয়া ভদ্রপাড়া, থানা-ভাঙ্গুড়া, জেলা-পাবনা গত ২০০৯ ইং সালে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধীন চৌবাড়িয়া ভদ্রপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফারুক নামের একজন কিশোরকে হত্যা করে। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। উক্ত আসামী দীর্ঘদিন যাবত পলাতক ছিল।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় হস্তান্তর করা হয়।