
বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩ টায় ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের কার্যালয় (শহীদ মিনার রোড বরগুনা) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওঃ ইমরান হোসেন মনিরের সভাপতিত্বে, সাংবাদিক আবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা, আলহাজ্ব ডাঃ মোঃ ইউনূস আলী, মাওলানা মোঃ মুহিব্বুল্লাহ্ হারুন, প্রভাষক মাওলানা নূরুল আলম, মোঃ সবুজ মিয়া । আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাড. নূরুল আমিন (পি.পি, জজ কোর্ট, বরগুনা), ইসলামী আইনজীবী পরিষদের বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. এ.এম সুমন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা সাইফুল ইসলাম রুবেল, জাতীয়তাবাদী ছাত্রদল বরগুনা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সানাউল্লাহ সানি, ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সাবেক সভাপতি এস এম মেহেদী হাসান ও সাবেক সেক্রেটারি অলি হাওলাদার। এসময়ে বক্তারা ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের সাফল্য কামনা করেন। প্রধান অতিথি মাওঃ মাহমুদুল হোসাইন অলিউল্লাহ এমপি বক্তব্য শেষে ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর ২০২৭/২০২৮ সেশনের কার্যনির্বাহী আংশিক কমিটিতে সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ তামিম সেক্রেটারি জুবায়ের হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ তামিম মাহমুদ, সহ-সভাপতি নাসরুল্লাহ সাকিব, সহ সভাপতি মাওলানা মোঃ মিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা আব্দুর রশিদ, সহ সভাপতি মোঃ রিয়াজ, উপ সেক্রেটারি রাহাদুল ইসলাম, উপ সেক্রেটারি নাজমুল হোসেন উজ্জল, সংগঠনিক সম্পাদক মুহা. ফেরদৌস, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শামিম রেজা, অর্থ সম্পাদক মোঃ আরাফাত হোসেন, প্রচার সম্পাদক মোঃ সাইদুজ্জামান নুরীকে ঘোষণা করেন।