1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন

পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

 

খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন ‘দ্য পালংকি রেস্টুরেন্টে’ চাঁদা দাবিকে কেন্দ্র করে গুলিবর্ষণ ও ভাঙচুরের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, নগরীর মজিদ স্মরণী রোডে বাঙালি ভোজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারের বিপরীত পাশে অবস্থিত দ্য পালংকি রেস্টুরেন্টে চাঁদা দাবিকে কেন্দ্র করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। এ সময় রেস্টুরেন্টের কাচের গ্লাস ভেঙে ক্ষতিসাধন করা হয়।এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়েরের পর পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান শুরু করে। অভিযানের অংশ হিসেবে ২৫ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ১২টা ৫ মিনিটে সোনাডাঙ্গা মডেল থানাধীন নবীনগর এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুই আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মোঃ সাকিব আল হাসান (২৪) ও মোঃ আশিক হাওলাদার (২৪)। তাদের উভয়ের বাড়ি খুলনায়।পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park