1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৌরসভার উন্নয়নমূলক কাজের ৬৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ খুলনা কবি-সাহিত্যিক ফোরাম ৩ জন সাহিত্যিক কে দিলেন খুলনারত্ন সম্মাননা সংবাদপত্র ছাড়া পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন সম্ভব নয়-শেখ মোস্তাফিজুর রহমান নওয়াপাড়ায় ফাতেমা হাসপাতালে অপারেশন পরবর্তী প্রসূতির মৃত্যু শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে নিজ হাতে খালের ময়লা পরিষ্কার করলেন হুইপ অপু খুলনায় বসছে ‘খুলনা রত্ন সম্মাননা-২০২৬’: তিন গুণীজন পাচ্ছেন বিশেষ স্বীকৃতি মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের ফাঁসির আদেশ খুলনা ও বাগেরহাট ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, বিভাগে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ২৯০ খুুবির ৭ম সমাবর্তন ১৮ জানুয়ারি

মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা হাবুর

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

​জয় ই মামুন, বিশেষ প্রতিবেদক।। মানিকগঞ্জ পৌরসভার ভাবমূর্তি উজ্জ্বল করা এবং নাগরিকদের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রফিক উদ্দিন ভূইয়া হাবু। মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এই হেভিওয়েট নেতা মাঠপর্যায়ের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখে এবার পৌরসভার সেবায় আত্মনিয়োগ করতে চান।নব্বইয়ের ঐতিহাসিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই অন্যতম অগ্রনায়ক দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক। গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ধারাবাহিক আন্দোলন এবং সর্বশেষে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেন। রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে তিনি মানিকগঞ্জের আপামর জনতার জন্য সোচ্চার থেকেছেন।ব্যক্তিজীবনে সদা হাস্যোজ্জ্বল ও ধর্মপরায়ণ হিসেবে পরিচিত রফিক উদ্দিন ভূইয়া হাবু সব সময় সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।এলাকার গণমানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্কের চিত্র পৌর এলাকার আনাচে-কানাচে স্পষ্ট। স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকদের মতে, তৃণমূলের অধিকার রক্ষায় তিনি এক বলিষ্ঠ নাম। নিজের প্রার্থিতা ঘোষণা করতে গিয়ে রফিক উদ্দিন ভূইয়া হাবু জানান, মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, আধুনিকায়নকৃত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল উদ্দেশ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার অপব্যবহার না করে জনগণের পাশে থেকে যেভাবে সেবা করে গেছেন, মেয়র হিসেবে দায়িত্ব পেলে সেই ধারা আরও সুসংগঠিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই মানিকগঞ্জ পৌরসভার সর্বস্তরের ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park