জয় ই মামুন, বিশেষ প্রতিবেদক।। মানিকগঞ্জ পৌরসভার ভাবমূর্তি উজ্জ্বল করা এবং নাগরিকদের সুশাসন নিশ্চিত করার লক্ষ্যে আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন রফিক উদ্দিন ভূইয়া হাবু। মানিকগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাধারণ সম্পাদক এই হেভিওয়েট নেতা মাঠপর্যায়ের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ অভিজ্ঞতার স্বাক্ষর রেখে এবার পৌরসভার সেবায় আত্মনিয়োগ করতে চান।নব্বইয়ের ঐতিহাসিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের এই অন্যতম অগ্রনায়ক দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিক। গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের ধারাবাহিক আন্দোলন এবং সর্বশেষে ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব প্রদান করেন। রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামে তিনি মানিকগঞ্জের আপামর জনতার জন্য সোচ্চার থেকেছেন।ব্যক্তিজীবনে সদা হাস্যোজ্জ্বল ও ধর্মপরায়ণ হিসেবে পরিচিত রফিক উদ্দিন ভূইয়া হাবু সব সময় সাধারণ মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।এলাকার গণমানুষের সাথে তাঁর আত্মিক সম্পর্কের চিত্র পৌর এলাকার আনাচে-কানাচে স্পষ্ট। স্থানীয় বাসিন্দা ও তাঁর সমর্থকদের মতে, তৃণমূলের অধিকার রক্ষায় তিনি এক বলিষ্ঠ নাম। নিজের প্রার্থিতা ঘোষণা করতে গিয়ে রফিক উদ্দিন ভূইয়া হাবু জানান, মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, আধুনিকায়নকৃত, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলাই তাঁর মূল উদ্দেশ্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার অপব্যবহার না করে জনগণের পাশে থেকে যেভাবে সেবা করে গেছেন, মেয়র হিসেবে দায়িত্ব পেলে সেই ধারা আরও সুসংগঠিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই মানিকগঞ্জ পৌরসভার সর্বস্তরের ভোটার ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা ও ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে।