1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম

খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

 

খুলনা রূপসায় ইট ভাটায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে গ্রেফতার করেছে র‌্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে তাকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাতারি গুলি করে। এতে ঘটনাস্থলে সে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাবও ছায়া তদন্ত করে। গতকাল শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র‌্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park