
নিজস্ব প্রতিবেদক,ঢাকা।।সাংবাদিকতা, গণমাধ্যম ও সামাজিক অঙ্গনে সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ আনান গ্রুপের চেয়ারম্যান, দৈনিক গণমুক্তি ও দ্য ডেইলি মর্নিং ভয়েস-এর সম্পাদক এবং খুলনা সমিতির সাধারণ সম্পাদক জনাব রিপন তরফদার নিয়ামকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটি।মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর দিলকুশায় তাঁর নিজ কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাঁর হাতে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ রিপন তরফদার নিয়ামের সঙ্গে সৌজন্য বিনিময় করেন এবং তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত সম্পর্ক ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদানকে পারস্পরিক শ্রদ্ধা ও সৌজন্যের একটি ইতিবাচক প্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এ ধরনের উদ্যোগ গণমাধ্যমসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখতে পারে।