প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
খুলনায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ‘কাটাপ্পা’ গ্রেফতার
খুলনা রূপসায় ইট ভাটায় যুবদল কর্মী ফখরুল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে ‘কাটাপ্পা’কে গ্রেফতার করেছে র্যাব-৬। শনিবার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে তাকে যশোর সদর থানার সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ আগস্ট রাতে ভিকটিম ফখরুল ইসলাম মেসার্স রূপসা ব্রিকস অফিসে অবস্থান করার সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এলোপাতারি গুলি করে। এতে ঘটনাস্থলে সে নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। পুলিশের পাশাপাশি র্যাবও ছায়া তদন্ত করে। গতকাল শনিবার রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা র্যাব-৬ ও সিপিসি-৩ যশোর ক্যাম্পের যৌথ অভিযানে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের অভিযুক্ত ও শুটার ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে (৩৪) গ্রেফতার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা কথা স্বীকার করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনার জন্য র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2026 দৈনিক দিগন্তর. All rights reserved.