1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

পুটাইলে হামলার শিকার মা–ছেলে, গ্রেফতার আলীম উদ্দিন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সদর উপজেলার উত্তর পুটাইলে সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগে আলীম উদ্দিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সেলিনা বেগম ও তার ছেলে আলমগীর হোসেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর পুটাইল এলাকা থেকে আলীম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আলীম উদ্দিন (৬২) উত্তর পুটাইল এলাকার মৃত জোসন বেপারীর ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, ২৯ নভেম্বর সকালে আলীম উদ্দিন, মালেকা বেগম ও কামনা বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন দা, কোদাল, লোহার রড ও এসএস পাইপ নিয়ে আলমগীর হোসেনের বাড়িতে প্রবেশ করে সীমানার মাটি কাটতে শুরু করে। এসময় আলমগীর হোসেনের মা সেলিনা বেগম বাধা দিলে আলীম উদ্দিনের হাতে থাকা দা দিয়ে তার মাথায় কোপ দেন। পরে অভিযুক্তরা মা–ছেলেকে মারধর করে।আহত সেলিনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করেন।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, “সদর উপজেলার উত্তর পুটাইলে সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগে আলীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park