শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সদর উপজেলার উত্তর পুটাইলে সীমানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলার অভিযোগে আলীম উদ্দিনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন সেলিনা বেগম ও তার ছেলে আলমগীর হোসেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তর পুটাইল এলাকা থেকে আলীম উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরদিন শুক্রবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আলীম উদ্দিন (৬২) উত্তর পুটাইল এলাকার মৃত জোসন বেপারীর ছেলে।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, ২৯ নভেম্বর সকালে আলীম উদ্দিন, মালেকা বেগম ও কামনা বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন দা, কোদাল, লোহার রড ও এসএস পাইপ নিয়ে আলমগীর হোসেনের বাড়িতে প্রবেশ করে সীমানার মাটি কাটতে শুরু করে। এসময় আলমগীর হোসেনের মা সেলিনা বেগম বাধা দিলে আলীম উদ্দিনের হাতে থাকা দা দিয়ে তার মাথায় কোপ দেন। পরে অভিযুক্তরা মা–ছেলেকে মারধর করে।আহত সেলিনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতলে ভর্তি করেন।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, "সদর উপজেলার উত্তর পুটাইলে সীমানা সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার অভিযোগে আলীম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।"