1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির পরিচিতি সভা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

দিগন্তর ডেস্ক: আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর ৪৫, দিলকুশা, ঢাকা-১০০০ ঠিকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর একটি বর্ণাঢ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ক্লাবের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, লায়ন নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি এর চিফঅ্যাডভাইজার, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সঞ্চালনায় থাকবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সেক্রেটারী ও ক্লাবটির অ্যাডভাইজার, লায়ন রিপন তরফদার নিয়াম।এছাড়াও উক্ত সভায় গর্বের সঙ্গে ঘোষণা করা হয়েছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ২০২৫-২০২৬ সেশন-এর নতুন নেতৃত্ব। ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যমী তরুণ লিও রবিউল ইসলাম রাফান।সেক্রেটারির দায়িত্বে আছেন প্রতিশ্রুতিশীল সদস্য লিও সাহিবুল ইসলাম।ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লিও মো: রেজাউল করিম এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লিও মাশরুর আউয়াদ।নতুন নেতৃত্বের অধীনে ক্লাবটি সামাজিক উন্নয়ন, মানবসেবা ও নেতৃত্ব বিকাশে আরও উদ্দীপ্ত হয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।এই অনুষ্ঠান শুধুমাত্র পরিচিতি সভাই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।সকল সদস্য ও অতিথিদের সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park