দিগন্তর ডেস্ক: আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার রাজধানীর ৪৫, দিলকুশা, ঢাকা-১০০০ ঠিকানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি, ডিস্ট্রিক্ট ৩১৫ বি৩, বাংলাদেশ-এর একটি বর্ণাঢ্য পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। ক্লাবের নবগঠিত কমিটির আনুষ্ঠানিক অভিষেক উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ, লায়ন নেতৃবৃন্দ ও অতিথিদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হবে অনুষ্ঠানস্থল।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি এর চিফঅ্যাডভাইজার, আলহাজ্জ লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।সঞ্চালনায় থাকবেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন-এর সেক্রেটারী ও ক্লাবটির অ্যাডভাইজার, লায়ন রিপন তরফদার নিয়াম।এছাড়াও উক্ত সভায় গর্বের সঙ্গে ঘোষণা করা হয়েছে লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটি ২০২৫-২০২৬ সেশন-এর নতুন নেতৃত্ব। ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন উদ্যমী তরুণ লিও রবিউল ইসলাম রাফান।সেক্রেটারির দায়িত্বে আছেন প্রতিশ্রুতিশীল সদস্য লিও সাহিবুল ইসলাম।ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন লিও মো: রেজাউল করিম এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লিও মাশরুর আউয়াদ।নতুন নেতৃত্বের অধীনে ক্লাবটি সামাজিক উন্নয়ন, মানবসেবা ও নেতৃত্ব বিকাশে আরও উদ্দীপ্ত হয়ে কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।এই অনুষ্ঠান শুধুমাত্র পরিচিতি সভাই নয়, বরং ভবিষ্যৎ নেতৃত্বের অঙ্গীকার ও সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।সকল সদস্য ও অতিথিদের সময়মতো উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানানো হয়েছে।