1. admin@dainikdigantor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পালংকি রেস্টুরেন্টে গুলিবর্ষণ: দুই আসামি গ্রেফতার জ্যামিতি পড়েছি, কিন্তু বাস্তব জীবনে তার প্রতিফলন কোথায়? খুলনার দৌলতপুরে দুর্বৃত্তের গুলিতে এক ব্যক্তি নিহত চরকুমারিয়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পাশে সভাপতি কামাল হোসেন মোল্লা রামপুরায় বিকট শব্দ, ফ্ল্যাটে প্রবেশে বাধার অভিযোগ; আতঙ্কে পালালেন ভাড়াটিয়ারা, আলামত উদ্ধারে পুলিশের অভিযান ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃত্বে হেলিম-নজরুল, ছয় জেলার সাংবাদিকদের ঐক্য দেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে সংসদ সদস্য আলী আসগার লবি’র উদ্যোগে ডুমুরিয়ায় বিশাল মিছিল খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাউট গ্রেফতার খুলনা ডুমুরিয়া প্রেসক্লাবের নির্বাচনে নতুন নেতৃত্ব, সভাপতি কাজী আব্দুল্লাহ, সম্পাদক শেখ মাহতাব মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর সম্পাদক সুজন

ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের সামরিক বাহিনীর

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক।।পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন যে, তারা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানাননি, বরং ভারতই যুদ্ধবিরতির বিষয়ে আগ্রহ দেখিয়েছে।রোববার রাতে এক সংবাদ সম্মেলনে আইএসপিআর মুখপাত্র এই দাবি করেন। পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছে।“আমরা নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি। তবে যদি বিরোধী পক্ষ এটি (যুদ্ধবিরতি) লঙ্ঘন করে, তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দেবো,” বলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ।একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে, সেটি সত্য নয় বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর। ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোনও পাইলট পাকিস্তানের হেফাজতে নেই।ব্রিফিংকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ দাবি করেছেন, সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশকিছু সামরিক স্থাপনা ও “সন্ত্রাসী” প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে। এছাড়া আকাশপথের যুদ্ধে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ছয়-শূন্য ব্যবধানে পাকিস্তান জয়লাভ করেছে বলেও দাবি করেন এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ।অন্যদিকে, ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান তার সামরিক শক্তির সামান্য ঝলক দেখিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির আইএসপিআর মুখপাত্র।এটা মনে রাখা উচিত যে, পাকিস্তানের সামরিক বাহিনীর আধুনিক যুদ্ধক্ষমতা রয়েছে, যার মধ্যে সামান্যই (ভারতের সঙ্গে সংঘর্ষে) ব্যবহার করা হয়েছে। বাকিটা ভবিষ্যতের জন্য সংরক্ষিত রয়েছে,” ব্রিফিংয়ে বলেন লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ। তবে ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধ জড়ানোটা “নিছক বোকামি হবে” বলে মন্তব্য করেছেন তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park