1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকায় শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মুন্নী আক্তার (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর অন্যতম প্রধান কারণ হিসেবে উঠে এসেছে সরকারি হাসপাতালগুলোতে এন্টিভেনোম ওষুধের ঘাটতি।স্বজনদের দাবি, সময়মতো সঠিক চিকিৎসা পেলে শিশুটিকে হয়তো বাঁচানো সম্ভব হতো।গত বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় সাপের কামড়ে আহত হলে মুন্নি আক্তারকে দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সদর হাসপাতালে এন্টিভেনোম‌ না থাকার কারণে শিশুটিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে অভিযোগ রয়েছে, সেখানেও ছিল না জীবনরক্ষাকারী এই ওষুধ।পরে ঢাকা নেওয়ার পথে রাত ৮টা ৩০ মিনিটে নয়াডিঙ্গী এলাকায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।নিহত মুন্নি আক্তার মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা চরপাড়া গ্রামের বাসিন্দা সাগর বিশ্বাসের মেয়ে।মুন্নির চাচা এরশাদ জানান, “সদর হাসপাতালে নেওয়ার সময় মুন্নির জ্ঞান ছিল। এমনকি মেডিকেল কলেজে পৌঁছানোর পরও সে জীবিত ছিল। কিন্তু দুটি সরকারি হাসপাতালে এন্টিভেনোম না থাকায় আমরা তাকে হারিয়েছি। এটি সরকারি স্বাস্থ্যব্যবস্থার চরম ব্যর্থতা।”সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন, “আমরা অনেক আগেই এন্টিভেনোমের চাহিদা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছি, কিন্তু এখনো সরবরাহ আসেনি। সাধারণত সাপে কামড়ানো রোগীদের উপসর্গভিত্তিক চিকিৎসা দেওয়া হয়। শিশুটির মৃত্যুর বিষয়টি আমি সরেজমিনে খতিয়ে দেখব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park