1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

‎রাব্বি হত্যার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।‎‎মানিকগঞ্জের কাফাটিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রাব্বি ওরফে আব্দুল্লাহ হত্যার প্রতিবাদে এবং ঘাতক রাতুল ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২২ অক্টোবর) দুপুর ১২টায় কাফাটিয়া বাজারে এ মানববন্ধনের আয়োজন করে কাফাটিয়া উচ্চ বিদ্যালয় ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ।মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, মেধাবী ছাত্র রাব্বিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক মুহাম্মদ মুকুল মিয়া,ইমরান খান, নজরুল ইসলাম, কাফাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুর রহমান, সহকারী শিক্ষক সুজন আহম্মেদ সহ নবম শ্রেণীর ছাত্রী আয়শা আক্তার, দশম শ্রেণীর ছাত্র ওবায়দুল্লাহ এবং নিহত রাব্বির মা আসমানী বেগম।
বক্তারা বলেন, ১১ অক্টোবর রাব্বি মেলায় ঘুরতে যায় সেখানে তাকে মেরে ফেলা হয়।“রাব্বি ছিল ভদ্র ও মেধাবী ছাত্র। তার মৃত্যুতে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে গেছে। দশ দিন পার হয়ে গেলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।” নিহতের মা আসমানী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই। যেন আর কোনো মায়ের বুক খালি না হয়।”এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park