1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

বাসের ধাক্কায় স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলার বালিরটেক ব্রিজে বাসের ধাক্কায় সুশান্ত পাল (৪২) নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রিফাত (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নিহত সুশান্ত পাল সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালরা পালপাড়া গ্রামের মৃত অসীম পালের ছেলে। আহত রিফাত হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামের পিন্টু মিয়ার ছেলে।প্রত্যক্ষদর্শীরা জানান, সুশান্ত পাল তার দুই ভাই ও শ্বশুরকে সঙ্গে নিয়ে বালিরটেক ব্রিজে ঘুরতে গিয়েছিলেন। ফেরার পথে ব্রিজের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় তারাসীমা গার্মেন্টসের একটি শ্রমিকবাহী বাস তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই সুশান্তের মৃত্যু হয়।এ সময় ঘটনাটি দেখে একটি মোটরসাইকেলে থাকা রিফাত ব্যালেন্স হারিয়ে সড়কে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুশান্ত পালকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ বিষয়ে মামলা রুজু করা হয়েছে। ঘাতক বাস ও এর চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park