1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঝিকরগাছায় একই রোগে দেড় মাসের মাথায় দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

 

জহিরুল ইসলাম,ঝিকরগাছা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে বড়ভাই এর মৃত্যুর ৩৮ দিনের মাথায় ছোটভাই এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত মোঃ মহিদুল ইসলাম (৩৪) মল্লিকপুর গ্রামের মোঃ মোজাম হোসেনের ছেলে।শনিবার (২১সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে মহিদুল মারা যান। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এদিকে গত ১৪ আগস্ট মহিদুলের ছোট ভাই আসাদুলও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।মহিদুল এর পিতা দরিদ্র ভ্যানচালক মোজাম হোসেন বলেন কয়েকমাস পূর্বে তার ছোট ছেলে আসাদুল এর ক্যান্সার ধরা পড়ে। সেই সময় মহিদুল তার ভাইয়ের দেখাশোনা করেছিলো। গরীব মানুষ তাই ধারদেনা করে চিকিৎসা করি। বিভিন্ন জায়গা থেকে সাহায্য তুলেও ছেলেটিকে বাঁচানো যায়নি।এর কিছুদিন পরে মহিদুলেরও ক্যান্সার ধরা পড়ে। তাকে চিকিৎসার জন্য  ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। ২০ সেপ্টেম্বর ডাক্তার তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এই অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।মাত্র ৩৮ দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে পরিবারের মানুষ গুলো মাঝে শোকে কাতর হয়ে পড়েছে।রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মল্লিকপুর খালপাড় জামে মসজিদের সামনে জানাজা শেষে মফিদুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park