প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৬, ৪:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৬:৪৮ অপরাহ্ণ
ঝিকরগাছায় একই রোগে দেড় মাসের মাথায় দুই ভাইয়ের মৃত্যু
জহিরুল ইসলাম,ঝিকরগাছা প্রতিনিধি।।যশোরের ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে বড়ভাই এর মৃত্যুর ৩৮ দিনের মাথায় ছোটভাই এর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত মোঃ মহিদুল ইসলাম (৩৪) মল্লিকপুর গ্রামের মোঃ মোজাম হোসেনের ছেলে।শনিবার (২১সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে মহিদুল মারা যান। তিনি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এদিকে গত ১৪ আগস্ট মহিদুলের ছোট ভাই আসাদুলও ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।মহিদুল এর পিতা দরিদ্র ভ্যানচালক মোজাম হোসেন বলেন কয়েকমাস পূর্বে তার ছোট ছেলে আসাদুল এর ক্যান্সার ধরা পড়ে। সেই সময় মহিদুল তার ভাইয়ের দেখাশোনা করেছিলো। গরীব মানুষ তাই ধারদেনা করে চিকিৎসা করি। বিভিন্ন জায়গা থেকে সাহায্য তুলেও ছেলেটিকে বাঁচানো যায়নি।এর কিছুদিন পরে মহিদুলেরও ক্যান্সার ধরা পড়ে। তাকে চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিলো। ২০ সেপ্টেম্বর ডাক্তার তাকে বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। এই অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।মাত্র ৩৮ দিনের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে পরিবারের মানুষ গুলো মাঝে শোকে কাতর হয়ে পড়েছে।রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মল্লিকপুর খালপাড় জামে মসজিদের সামনে জানাজা শেষে মফিদুলকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Copyright © 2026 দৈনিক দিগন্তর. All rights reserved.