1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় যুবককের রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে স্ত্রী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

 

শামিমা মুন্নী।।।খুলনায় মো. রাসেল নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের স্ত্রীকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে নগরীর সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়ক থেকে রাসেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) নান্নু মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।মো. রাসেল রূপসা নতুন বাজার এলাকার তরিক গলির মো. রফিকের ছেলে।তিনি পশ্চিম রূপসা পাড়ের মাছের একটি আড়তে শ্রমিকের কাজ করতেন।স্থানীয়রা জানান, রাসেল ইশা নামের এক মেয়েকে বিয়ে করে খুলনার সদর থানাধীন ৫ নম্বর কাশেম সড়কের নাসিরের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার গভীর রাতে ওই বাড়িতে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে আশপাশের লোকজনের মনে কৌতুহলের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা জানতে পারেন রাসেল গুরুতর অসুস্থ তাকে চিকিৎসার জন্য পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিচ্ছে। পরবর্তীতে স্থানীয়রা জানতে পারে রাসেল মারা গেছেন। তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য রাতে থানায় নিয়েছে পুলিশ।খুলনা থানার এসআই নান্নু মন্ডল বলেন, রাতে রাসেল ও তার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর পরে স্ত্রী ইশা গোসলের জন্য বাথরুমে গেলে রাসেল তার ব্যবহৃত ওড়না হুকের সঙ্গে পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে বোঝা যাবে তিনি আত্মহত্যা না কি হত্যার শিকার হয়েছেন। জিজ্ঞাসাবাদের জন্য আমরা তার স্ত্রী ইশাকে রাতে থানা হেফাজতে নিয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park