1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে ভেদরগঞ্জে জশনে জুলুস ও দোয়া মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরে যথাযোগ্য ধর্মীয় মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্‌যাপিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) জন্ম ও ওফাত দিবসে তার কর্মময় জীবন আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনে ভেদরগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও মাশায়েখে তরিকত আশিকানের উদ্যোগে জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ (সা:) সম্মানে দুরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়।শরীয়তপুরের ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে একটি র‍্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও দোয়া। এর পরে সুন্নি জনতার মাঝে তোবারক বিতরণ করা হয়।এতে বক্তব্য দেন হাজী আব্দুল লতিফ রাড়ী,হাজী আব্দুল মান্নান রাড়ী, খলিফায়ে কাসেম সরদার, মাওলানা গাজী ফারুক আবেদী, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আল আমিন, মোহাম্মদ সালাউদ্দিন কাদেরী, মো: শাহীন শেখ, মো: জাফর তালুকদার, গিয়াস উদ্দিন চোকদার, মো: নুরেলামিন মোল্লা, সৈয়দ বদরুল ইসলাম, গোলাম রাব্বি আবেদী, এবং অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা।উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা:) পালন করা হয়। এ বছর ২৫ আগষ্ট (রোববার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park