শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরে যথাযোগ্য ধর্মীয় মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদ্যাপিত হয়েছে। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) জন্ম ও ওফাত দিবসে তার কর্মময় জীবন আদর্শের স্মরণ ও অনুকরণের মাধ্যমে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় সমগ্র বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানানো হয়।শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপনে ভেদরগঞ্জ উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও মাশায়েখে তরিকত আশিকানের উদ্যোগে জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা থেকে বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদ (সা:) সম্মানে দুরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়।শরীয়তপুরের ভেদরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে একটি র্যালি বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল ও দোয়া। এর পরে সুন্নি জনতার মাঝে তোবারক বিতরণ করা হয়।এতে বক্তব্য দেন হাজী আব্দুল লতিফ রাড়ী,হাজী আব্দুল মান্নান রাড়ী, খলিফায়ে কাসেম সরদার, মাওলানা গাজী ফারুক আবেদী, মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা আল আমিন, মোহাম্মদ সালাউদ্দিন কাদেরী, মো: শাহীন শেখ, মো: জাফর তালুকদার, গিয়াস উদ্দিন চোকদার, মো: নুরেলামিন মোল্লা, সৈয়দ বদরুল ইসলাম, গোলাম রাব্বি আবেদী, এবং অসংখ্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা।উল্লেখ্য, ১৪৪৭ হিজরী সনের ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা:) পালন করা হয়। এ বছর ২৫ আগষ্ট (রোববার) থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়।