1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ফকিরহাটে দুর্দর্ষ চুরি, ফ্যাসিষ্ট সরকারের দোসরের নামে অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।বাগেরহাট জেলার ফকিরহাট থানার ভবনা গ্রামে দুর্দর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে তরিকুল ইসলাম বাদী হয়ে আ”লীগ সরকারের দোসর খ্যাত মো: মোজাম্মেল শেখ ও আব্দুর রহমান সহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে ফকিরহাট মডেল টাউন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায় গত ২৪ মে রাত ২টা থেকে ৩টার মধ্যে চোরের দল চেতনা নাশক ঔষধ স্প্রে করে বাড়ির লোকজনকে অচেতন করে নগদ ১ লক্ষ ৪৩ হাজার টাকা, স্বর্ণালংকার ও কাপড় চোপড় সহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। অভিযোগে তরিকুল ইসলাম আরো বলেন, চোরেরা কোন অপরিচিত কেউ নন তার নিকট আত্মীয়। মোজাম্মেল শেখ সম্পর্কে তার চাচা। এবং আব্দুর রহমান তার নিকট প্রতিবেশী। জায়গা জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিহিংসা বশত পরিকল্পিতভাবে তারা এই চুরি সংঘটিত করে।তরিকুল ইসলাম অভিযোগ করেন আমার বসত বাড়ীতে আমি, আমার স্ত্রী, মাতা, বোন সহ সন্তানদের নিয়ে বসবাস করি, গত ২৪ মে ২৫ খ্রিঃ রাত অনুমান ১২.১০ ঘটিকার সময় আমি আমার স্ত্রী ও ছেলেকে নিয়ে আমার শয়নকক্ষে এবং আমার বোন শারমিন আক্তার (২৪) ও আমার মেয়ে ফতেমা (৭) আলাদা শয়নকক্ষে ঘুমাইয়া পড়ে। এরপর হঠাৎ রাত অনুমান ০১.২০ ঘটিকার সময় আমার বোনের চিৎকার শুনে আমি ও আমার স্ত্রী দ্রুত ঘুম থেকে উঠে বোনের রুমের দিকে আগাইয়া গেলে মো: মোজাম্মেল শেখ ও আব্দুর রহমান সহ আরো দুই তিন জন অপরিচিত ব্যাক্তিকে দ্রুত দৌড়াইয়া চলে যেতে দেখি। এরপর রুমে এসে দেখি আমার বোন ও আমার মেয়ের মুখে সাদা সাদা কি যেনো লেগে আছে এবং ঘরের আলমারি ও ওয়ারড্রব ভাঙ্গা।ফ্লোরে কাপড়চোপড় এলোমেলো হয়ে পড়ে আছে। পরে খোঁজাখুঁজি করে দেখি আমার বোনের বিবাহের জন্য রাখা স্বর্নলংকার এবং নগদ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল এবং জায়গা জমির গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র নেই। এ বিষয়ে পরদিন ফকিরহাট মডেল থানায় একটি চুরির অভিযোগ করেন তরিকুল ইসলাম।বর্তমানে এস আই আশিক অভিযোগটি তদন্ত করছেন বলে জানা গেছে।এ বিষয়ে তদন্ত কর্মকর্তা আশিকের সঙ্গে কথা হলে তিনি বলেন আমরা তদন্ত করছি অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ব্যাক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park