1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কড়া নিরাপত্তায় মানিকগঞ্জ আদালতে মমতাজ বেগম

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

 

শাওন আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি।।নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে।মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পুলিশি পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালত এলাকায় যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নেয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।সিংগাইর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার নিয়মিত হাজিরা দিতে তাকে আদালতে উপস্থিত করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে মমতাজ বেগমকে আদালতের এজলাসে তোলা হয়।কোর্ট ইন্সপেক্টর মো. আবুল খায়ের জানান, “মমতাজ বেগমকে আজ নিয়মিত হত্যা মামলায় হাজিরা দিতে আনা হয়েছে। তার বিরুদ্ধে দুইটি মামলায় ছয় দিনের রিমান্ডের আদেশ আছে। হাজিরা শেষে রিমান্ডে নেওয়া হবে।”এদিকে, আদালত চত্বরে মমতাজ বেগমকে লক্ষ্য করে আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এর আগে মামলার প্রথম দিনেও একই ঘটনা ঘটে। এ কারণে আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।আদালত শেষে বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী মমতাজ বেগমকে আবারও কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park