1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ২২ তলার সামনে গোলাম নামে এক যুবক খুন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।।খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে।রোববার রাত সাড়ে ১২ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবণের পাশে একটি গলিতে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই যুবকের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।নিহত যুবক হরিণটানা থানাধীন ময়ুর আবাসিক এলাকার বাসিন্দা মো: আলী হোসেনের ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পূর্ব শত্রুতার জেরে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সোনাডাঙ্গা থানাধীন ২২ তলা ভবণের পাশের গলিতে গোলামের ওপর হামলা চালায়। দুর্বৃত্তের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে গোলামের পেটের মাঝখানে আঘাত করে পালিয়ে যায়। এতে তার পেটের নাড়ি বের হয়ে যায়। উপস্থিত স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে সে পুলিশের সোর্স হিসেবে কাজ করত বলে জানা গেছে।সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটে। ৩-৪ জন যুবক তার ওপর দেশীয় তৈরি অস্ত্র নিয়ে হামলা চালায়।তবে কি কারণে তার ওপর এ হামলা তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়। দুর্বৃত্তের ছুরিকাঘাতে গোলামের পেটের নাড়িভুড়ি বের হয়ে যায়।হামলাকারীদের আটকে অভিযান শুরু হয়েছে বলে তিনি এ প্রতিবেদককে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park