1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

২ মামলায় মমতাজের ৬ দিনের রিমান্ড, আদালত চত্বরে ডিম নিক্ষেপ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে হত্যা মামলা এবং হরিরামপুরে হামলা, মারধর ও ভাঙচুরসহ দুই মামলায় মানিকগঞ্জ-২ (সিংগাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও কন্ঠশিল্পী মমতাজ বেগমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আদালত কার্যক্রম শেষে প্রিজন ভ্যানে নেওয়ার সময় বিএনপি সমর্থিত নেতাকর্মীরা তাকে উদ্দেশ্য করে ডিম নিক্ষেপ করে।আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে দশটায় মানিকগঞ্জ চীফ জুডিশিয়াল আদালত-১ এর বিচারক মোহাম্মদ আব্দুন নূর সিংগাইর উপজেলার হত্যা মামলার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর বেলা ১১ টায় চীফ জুডিশিয়াল আদালত-৩ এর বিচারক আইভি আক্তার হরিরামপুর থানার হামলা, মারধর ও ভাঙচুরের মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আজ সকাল সাড়ে আটটায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মামলার শুনানির জন্য মানিকগঞ্জ আদালতে তাকে আনা হয়।আসামি মমতাজ বেগমকে আদালতে উঠানোর সময় বিএনপি পন্থি আইনজীবী ও নেতাকর্মীরা তাঁর শাস্তি দাবীতে বিক্ষোভ করেন। এসময় পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ঘটনা ঘটে।পুলিশের কঠোর নিরাপত্তা মধ্যে রিমান্ড শুনানী শেষে পিজনভ্যানে তুলার সময় আসামি মমতাজ বেগমের উপর বিএনপির নেতাকর্মীরা ডিম ও জুতা নিক্ষেপ করে।কোর্ট ওসি আবুল খায়ের জানান, ২০১৩ সালে সিঙ্গাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালের সমর্থনে মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন। এ ঘটনায় মমতাজ বেগমকে তিন নম্বর আসামি করে ২০২৪ সালে ২৫ অক্টোবর উপজেলার গোবিন্দল গ্রামের মো. মজনু মোল্লা বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি হত্যা মামলা করেন। এর পর তাঁর নির্বাচনী এলাকা হরিরামপুর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা রয়েছে। গত ২৯ অক্টোবর হরিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন মামলাটি দাযের করেন।ওসি আরো জানান, আজ বৃহস্পতিবার পৃথক দুটি আদালতে রিমান্ড শুনানী হয়। এতে একটি আদালতে দুই দিন ও অন্য আদালতে চার দিনের রিমান্ড মঞ্জুর হয়। আসামিকে গাজীপুর কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।এর আগে ঢাকায় বেশ কিছু থানায় দায়ের করা হত্যা মামলায় মমতাজ বেগম চার দিনের রিমান্ডে ছিলেন। রিমান্ড শেষে মমতাজ বেগমকে কাশিমপুর কারাগারে রাখা হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park