
শাওন আহমেদ মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাবেক চেয়ারম্যান মোঃ আঃ রহিম খাঁন (৬৫) হত্যা মামলাসহ চারটি মামলার আসামি হিসেবে গ্রেফতার হয়েছেন। শনিবার (১৮ মে) বিকাল ৫টা ৪০ মিনিটে ঢাকার শাহবাগ থানাধীন তোপখানা রোডে ‘নকশী হোমস’-এর সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাকে গ্রেফতার করে।শিবালয় থানায় দায়েরকৃত মামলা নং-৫, অনুযায়ী আঃ রহিম খাঁন ওই মামলার ৩ নম্বর এজাহারভুক্ত আসামি।ডিবির একটি দল অভিযান চালিয়ে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে আটক করে।শুধু শিবালয় থানার হত্যা মামলাই নয়, আঃ রহিম খাঁনের বিরুদ্ধে নৌ পুলিশ ক্যাম্প পোড়ানো মামলা-১টি, শাহবাগ থানায় প্রতারণার মামলা-১টি এবং ডিএমপির মিরপুর মডেল ও যাত্রাবাড়ী থানায় একটি করে হত্যা মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে আরও ৩টি সি.আর. মামলা বিচারাধীন রয়েছে।ডিবি পুলিশের এক কর্মকর্তা জানান, “আসামিকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে।আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।