1. admin@dainikdigantor.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে সাম্যে হত্যার বিচার দাবিতে ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচি

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ মে, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল।রোববার (১৮ মে) দুপুর ১২টায় কলেজ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ। তিনি বলেন, “পৃথিবীর সবচেয়ে বড় বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ। সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধাদের হত্যা করে সেই বোঝাই বারবার বাবার কাঁধে চাপিয়ে দিচ্ছে।”তিনি আরও বলেন, “স্বৈরাচার হাসিনার শাসনামলে আমরা সকালে মিছিলে যেতাম, বিকালে সহযোদ্ধার জানাজায় দাঁড়াতাম। ডান্ডাবেরি পরেও আমরা লাশ কবর দিয়েছি। এখনো আমাদের নেতাকর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে। এসব ঘটনার পেছনে কারা রয়েছে, তা আমাদের অজানা নয়। গুপ্ত রাজনীতি ও গুপ্ত সংগঠনের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি দিচ্ছি—আর একবার যদি ছাত্রদলের কোনো ভাইয়ের রক্ত ঝরে, তবে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুল রহমান খান সজীব, দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মো. শাহিনুর হোসেন শাহীনসহ অন্যান্য নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park