1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ক্যান্সার রোগীদের জন্য হতে যাচ্ছে ক্যান্সার কেয়ার ভিলেজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।ক্যান্সার রোগীদের জন্য বাংলাদেশে প্রথমবারের মতো “ক্যান্সার কেয়ার ভিলেজ”-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট।শরিবার(১৭ মে) দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর এলাকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আলোচনা সভায় বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রেসিডেন্ট আনিস এ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রধান উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান (অবঃ),বীর প্রতীক, নির্বাহী পরিচালক ও লেখক নাজমুস আহমেদ আলবাব, খাদিম সিরামিক্স লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর, সাকিফ আরিফ তাবানি, বাংলাদেশ বিমান বাহিনী সাবেক স্কোয়াড্রন লিডার নুরুল কবির, মেট্রোসেম সিমেন্টের চিফ বিজনেস অফিসার আসাদুল হক সুফিয়ানি, বিএসআরএম এর উপদেষ্টা রুহি মুর্শিদ আহমেদ সহ আরো অনেকে।এই কেয়ার ভিলেজটি ক্যান্সার রোগীদের চিকিৎসা, মানসিক ও সামাজিক সহায়তা দিয়ে যাবে। অসহায় এবং গরিব দুঃখী ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। যেখানে রোগী ও তাদের পরিবার একসঙ্গে সেবা পাবে।এছাড়া ভিলেজে যা থাকবে মোসাব্বির আলোক নিবাস, আলোক কাঁথা, আলোকন, স্ক্রিনিং ও প্রাথমিক পরীক্ষা কেন্দ্র, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র, সেবিকা প্রশিক্ষণ কেন্দ্র যারা রোগীদের সেবা দেন, তাদের প্রশিক্ষণের জন্য।এই প্রকল্পটি পাঁচ ধাপে ৩৭ মাসে তৈরি হবে এবং প্রতি বছর ৫,০০০ রোগীকে সেবা দেবে।প্রকল্পটি পরিবেশবান্ধব হবে এখানে সৌর বিদ্যুৎ এবং অর্গানিক কৃষি চাষ থাকবে, যেন রোগীরা একটি শান্ত ও সবুজ পরিবেশে সুস্থ হতে পারে।বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রেসিডেন্ট আনিস এ খান বলেন, “এই ভিলেজ ক্যান্সারের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের একটা বড় পদক্ষেপ। আমরা চাই, ক্যান্সার রোগীরা যেন ভালোভাবে চিকিৎসা পায় ও সম্মান নিয়ে বাঁচতে পারে।”প্রতিষ্ঠানের উপদেষ্টা, লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান (অবঃ), বীর প্রতীক, বলেন যে ক্যান্সার কেয়ার ভিলেজটি শুধু একটি বিল্ডিং নয়, বরং এটি দেশের পক্ষ থেকে একটি প্রতিশ্রুতি, যেখানে সবাইকে সম্মান ও ভালোবাসা দেওয়ার কথা বলা হয়েছে, বিশেষ করে তাদের, যারা কষ্টে আছে বা অনেক সময় অবহেলিত হয়। তিনি বলেন, এই ভিলেজ বাংলাদেশের মনের কথা বলে – যে দেশ সাহসী, একতাবদ্ধ ও সহানুভূতিশীল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park