1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-৩

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

 

খুলনা প্রতিবেদক।। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহিন্দ্রা (তিন চাকার যান) ও ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।শনিবার (১৭ মে) সকালে উপজেলার গোলনা নামক এলাকায় স্থানীয় ফায়ার সার্ভিস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।এ সময় আরো ৪ জন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।তিনি জানান, মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।খর্নিয়া হাইওয়ে থানার এসআই শিমুল আহমেদ জানায়, বেপরোয়া গতি ও সড়কের বেহালদশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মাহিন্দ্রাটি যাত্রী নিয়ে চুকনগর থেকে খুলনার দিকে আসছিল। পথে গোলনা নামক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ তিন জন মারা যায়।নিহত বাকি ২ জন খুলনার কয়রা উপজেলার একটি মাদ্রাসার শিক্ষক। খুলনার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বকেয়া বেতন-ভাতা প্রদানসহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচিতে যোগদানে জন্য আসতেছিলেন।নিহত দুই শিক্ষক হলেন, হাফেজ মাওলানা মঈনুল ইসলাম ও আব্দুর রশিদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park