
মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার (১৫ মে )২৩.০৫ ঘটিকায় সদর উপজেলার সাতআনী এলাকায় এসআই মোঃ আবুল হাসানের নেতৃত্বে এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।গ্রেফতারকৃতরা হলেন সদর উপজেলার সাতআনী এলাকার মো. শহীদুল হকের ছেলে মো. শাহাদত (২৫), একই উপজেলার ভাড়ারিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. রিফাত মিয়া (২৪)।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সাতআনী এলাকার আব্দুল বাতেন এর হাফ বিল্ডিং বসত ঘরের সামনের ইট সলিং রাস্তার উপর হইতে মো. শাহাদতকে ১০০ (একশত) পিস এবং মো.রিফাতকে ২০ (বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অনুমান ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা । একই উপজেলার সাতআনি এলাকার আব্দুল বাতেনের ছেলে সাইফুল ইসলাম শরীফ ঘটনাস্থল হইতে কৌশলে দৌড়াইয়া পালাইয়া যায়।এই ঘটনায় জেলা গোয়েন্দা শাখার ওসি মো. আবদুল হাই তালুকদার জানান, সদর থানায় ডিবি পুলিশের পক্ষ হতে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।