1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনা জিলা স্কুল মাঠে দু’দিনের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু আজ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

 

শামিমা আকতার মুন্নী।। খুলনা জেলা স্কুল মাঠে আজ বুধবার থেকে শুরু হচ্ছে ‍দুই দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫ উদ্‌যাপন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন এই মেলার আয়োজন করেছে। এ বছর বিজ্ঞান সপ্তাহের প্রতিপাদ্য ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’।মেলায় খুলনা জেলার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের প্রকল্প উপস্থাপন করবেন। প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেলা চলবে। আজ বেলা ১১টায় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম মেলার উদ্বোধন করবেন।খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ জানান, মেলায় বিজ্ঞান ভিত্তিক প্রকল্প উপস্থাপন, বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়া বিজ্ঞান মেলাতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ৪ ডি মুভি প্রদর্শনী, টেলিস্কোপ প্রদর্শনী এবং ভিআর প্রদর্শনী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park