1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সখিপুরে চোখ উপড়ে ফেলার মামলা খালাসের প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে ১৯৯২ সালের (১০ ডিসেম্বর) চোখ উপড়ে ফেলার মামলা থেকে প্রধান আসামী নান্টু মালত সহ সকল আসামিকে বেকসুর খালাস দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।এ সময় ব্যানার, ফেস্টুন করে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়েনের সর্বস্তরের জনগণ এর প্রতিবাদ জানান।(১১ মে রবিবার) বিকালে মোল্লাহর হাট বাজার সংলগ্ন শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কে ভুক্তভোগী পরিবার সহ চরকুমারিয়া ইউনিয়নের হাজার হাজার জনগণ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তারা বলেন, ‘১৯৯২ সালের ১০ ডিসেম্বর আরশিনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মাদবরকান্দি গ্রামে সালিশীর নামে ডেকে সালিশীর শেষ পর্যায়ে খাবার টেবিলে বসিয়ে নান্টু বাহিনী যে লোমহর্ষক নৃশংস, নির্মম, পাষণ্ড, অমানবিক, নির্যাতন করে।ভুক্তভোগী শফিকুল ইসলাম স্বপন, মেজবাহ উদ্দিন মাল, শরীফ সরদার, তোফাজ্জল মাল, শাহীন মাদবর ও জালাল উদ্দিন মাদবরের চোখ উপড়ে ফেলার ঘটনা ঘটিয়েছে। সেই মামলার বিচার যদি হয় বেকসুর খালাস, তাহলে মানবতা আজ কোথায়?’বক্তারা আরো বলেন, এই লোমহর্ষক নৃশংস ঘটনার দীর্ঘ ৩২ বছর অপেক্ষার পর ৫ মে মামলার প্রধান আসামী নান্টু মালত সহ সকল আসামী বেকসুর খালাসের প্রতিবাদে ও ন্যায় বিচারের স্বার্থে মামলা পুণরায় পর্যালোচনার দাবীতে আমাদের এ মানববন্ধন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park