1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে: নুর

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

 

নিজাম উদ্দীন সরকার।।গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে।শুক্রবার (৯ মে) বিকেলে রাজধানীর পল্টনে মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।নুরুল হক নুর বলেন, উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্য জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না। তারা এখন আওয়ামী লীগকে তোষণ করা শুরু করেছে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি করেছে উপদেষ্টা পরিষদ। অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। অবস্থান কর্মসূচিতে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনও বক্তব্য রাখেন।তিনি বলেন, অনেক দেরি হয়ে গেছে। গত ৯ মাসে ব্যবস্থা নিলে আওয়ামী লীগ প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারতো না। আওয়ামী লীগকে শিক্ষা দিতে না পারলে তারা ফিরে এসে বিপ্লবীদের শিক্ষা দেবে।গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ঐক্য না থাকলে গণঅভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park