1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভেদরগঞ্জে কৃষি জমি নষ্ট করায় লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের ৮নং ওয়ার্ড আইজারা গ্রামে কৃষি জমি নষ্ট করে মাছের ঘের করার দায়ে আঃ লতিফ মল্লিক নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (০৭ মে ) বিকালে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব অনিন্দ্য মন্ডল।জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে কৃষি জমি নষ্ট করে মাছের ঘের বানাচ্ছে। পরে সেখানে অভিযান পরিচালনা করেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অনিন্দ্য মন্ডল বলেন, কৃষি জমি সুরক্ষা ও অনাবাদি জমি আবাদের বিষয়ে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে।একই দিনে ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড কোড়ালতলী গ্রামে অবৈধ ভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করায় মালেক মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোহাম্মদ মোজাহেরুল হক।জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি ভেকু মেশিন দিয়ে আবাদি জমির মাটি কেটে ড্রাম ট্রাক ও মাহিন্দ্র করে অন্যত্রে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে অভিযান পরিচালনা করেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা বলেন, কৃষি জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।সংশ্লিষ্ট সবাইকে কৃষি জমি সুরক্ষায় আন্তরিক হওয়ার অনুরোধ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park